বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২২ জুন ২০১৬, ২০:২১
 
পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বুধবার বিকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। তিনি বিকালে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আসেন ও জাতির জনকের সমাধি সৌধে পুস্পস্তাবক অর্পণ করেন। এ সময়  বঙ্গবন্ধু ও তাঁর পিতা-মাতাসহ পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
 
মোনাজাত পরিচালনা করেন মাজার কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা নুয়াব আলী। এ সময় পরিবেশ মন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা সমাধি সৌধে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা প্রদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা, ইউএনও মো. শফিউল্লাহ, পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, নাজিরপুর উপজেলা জেপির সাধারন কাজী মোসলেম প্রমুখ। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গীপাড়ায় এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধু’র বাসভবনের ম্যানেজার বৈকণ্ঠ নাথ বিশ্বাস ও টুঙ্গীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বি এম গোলাম কাদের। শেষে পরিবেশ ও বন মন্ত্রী বঙ্গবন্ধুর বাড়ির পরিদর্শন বহিতে মন্তব্যসহ স্বাক্ষর করেন।