ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে শ্যামগঞ্জ রেল স্টেশনের কাছে ট্রেনের কাটা পড়ে মনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জেলার বাহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মঞ্জুরুল হকের ছেলে।
জানা গেছে, মনোয়ার হোসেন প্রবাসে থেকে কিছু দিন আগে দেশে ফেরেন। বুধবার বিকেলে নেত্রকোনা থেকে লোকাল ট্রেনে করে ময়মনসিংহ যাচ্ছিলেন। শ্যামগঞ্জ স্টেশনের কাছে রাত সাড়ে ৮টার দিকে পা পিছলে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
