কুষ্টিয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:৩৫
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে দুর্ঘটনায় পথচারী এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল হোসেন (৩৩) কুষ্টিয়া জেলা সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌণে নয়টার দিকে ওই সড়কের কুষ্টিয়া শহরতলীর কানাবিলের মোড়ে কাঠ বোঝাই একটি ট্রাক  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জুয়েলের উপর গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।