রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৩:৪১
রাজধানীর লালবাগে প্লাস্টিকের গুদামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবেকের নাম মাহাবুবুর রহমান (৩০)।
 
বৃহস্পতিবার দুপুরে পুলিশ ইসলামবাগের ৭৮/১ নং পাঁচতলা বাড়ির নিচতলার গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, মাহাবুবুর রহমান ওই প্লাস্টিক গোডাউনের কর্মচারী ছিলেন। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। গোডাউনের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে দুই হাত বাঁধা থাকায় তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।