আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নরসিংদী সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মো কামাল হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হকের সভাপতিত্বে পাবলিক সার্ভিসের মূল প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ মোরাদ চৌধুরী, সদর ইউএনও মোঃ মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার নার্গিস সাজেদা সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটের কর্মকর্তা হরিদাস ঠাকুরসহ অন্যান্যরা।
