জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন ২৫ জুন

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:২৬
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের ৩৫তম বার্ষিক অধিবেশন আগামী ২৫ জুন শনিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা বলা হয়।
 
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অধিবেশনে সভাপতিত করবেন বলে জানা গেছে। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ২০১৫-২০১৬ অর্থবছরের ১৫৪ কোটি ৩৯ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।
-বাসস