সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতা করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৪, জিআর ১৬, সিআর ১০ ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
