শিবপুরে বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:৪৮
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে পৌরসভা ও পৌরশহরের বাইরে গুরুত্বপূর্ণ স্থানে সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে ৫০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।  
 
এরই মধ্যে শিবপুর উপজেলা প্রশাসন অফিস, উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, সহকারী কমিশনার (ভূমি) অফিস,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শিবপুর মডেল থানায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।
 
শিবপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো- বাসস্ট্যোন্ড থেকে সদর রোড হয়ে শিবপুর মডেল থানা পর্যন্ত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হয়ে কলেজ গেইট আব্দুল মান্নান ভূঁইয়া চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।       
 
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে দিন দিন অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।IMG0
 
শিবপুর মডেল থানার ওসি খোন্দাকার ইমাম হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান কেয়া বলেন, সিসি ক্যামেরা বসানোর ফলে গ্রাহকদের সেবার মান বাড়ছে।