ইউরো বাছাই শুরু আজ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৭

  স্পোর্টস ডেস্ক

ইউরোপের ৫৫টি দেশের ২০টি আসনের জন্য লড়াইয়ের প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা ফুটবল আসর ইউরো ২০২০। আগামী বছর অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ২৪ দলের এই আসরের চূড়ান্ত পর্ব। মজার ব্যাপার হলো এই প্রথম সব দেশকে বাছাই পর্ব খেলতে হচ্ছে চূড়ান্ত পর্বে ওঠার জন্য। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকেও। ইউরোপের ১২টি দেশে চূড়ান্ত পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি চলবে ১২ জুন থেকে ১২ জুলাই। বাছাইপর্বে উয়েফার ৫৫টি দেশ সর্বমোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এর মধ্যে পাঁচ গ্রুপে থাকবে ৬টি করে দল। অপর পাঁচ গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল চূড়ান্ত পর্বে খেলবে। আজ বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ইউরোপ জুড়ে ১০টি খেলা অনুষ্ঠিত হবে। বড় দলগুলোর মধ্যে মাঠে নামবে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো দেশ।

নেশন্স লিগের ১৬টি দল হলো :

গ্রুপ এ   : ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনেগ্রো ও কসোভো।

গ্রুপ বি   : পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ।

গ্রুপ সি  : নেদারল্যান্ড, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ।

গ্রুপ ডি  : সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রালটার।

গ্রুপ ই    : ক্রোয়েশিয়া, ওয়েলশ, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান।

গ্রুপ এফ  : স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফ্যারো আইল্যান্ডস, মাল্টা।

গ্রুপ জি  : পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরাইল, স্লোভেনিয়া, ম্যাসিডোনিয়া, লাটভিয়া।

গ্রুপ এইচ : ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মোলদোভা, অ্যানডোরা।

গ্রুপ আই  : বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান, সান মেরিনো।

গ্রুপ এইচ : ইতালি, বসনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া, লিচেনস্টাইন।

বাকি চারটি আসর আসবে গত বছর অনুষ্ঠিত ন্যাশন্স লিগে যে ১৬টি দেশ তাদের তিন কিংবা চার দলের গ্রুপ জয়ী কিন্তু বাছাইয়ে শীর্ষ দুটি আসনে থাকতে ব্যর্থ, তাদের মধ্য থেকে। এরকম দলগুলোকে ইউরো ২০২০ এ প্লে অফে যোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্লে-অফ খেলবে কেবল ব্যর্থ দলগুলোই।

প্লে-অফ খেলার নিশ্চয়তা পাওয়া দলগুলো হলো-

লিগ এ : ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড

লিগ বি : বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ডেনমার্ক, সুইডেন, ইউক্রেন

লিগ সি : ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, সার্বিয়া

লিগ ডি : বেলারুস, মেসিডোনিয়া, জর্জিয়া, কসভো

বাস্তবতা হলো এদের অনেকেই সরাসরি বাছাই থেকেই জায়গা করে নিবে।