টেকনাফে তিন লাখ ইয়াবা জব্দ

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৫:৩৮
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ সময় কেউ আটক হয়নি।
 
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পুরান পল্লান পাড়ায় একটি পরিত্যক্ত ঘরে এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় পলিথিন মোড়ানো এসব ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
 
টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।