আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অনলাইন শপিং মল আজকের ডিল ডটকম(www.ajkerdeal.com)। মধ্যবিত্ত গ্রাহকের ঈদ শপিংকে ভাবনায় রেখে আজকেরডিল ঈদের যাবতীয় শপিং আইটেম যেমন পুরুষ মহিলা ও বাচ্চাদের ফ্যাশন ও লাইফ স্টাইল পণ্য সামগ্রী, মোবাইল, টেলিভিশন সহ বিভিন্ন ক্যাটাগরির ৩০ হাজার নতুন পণ্য ওয়েবসাইটে আপলোড করেছে।
বৈচিত্রময় এসব পণ্যের মূল্য একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে! আজকেরডিল ডট কমে গ্রাহকগণ পাচ্ছেন ৫০০ থেকে ৮০০ টাকায় ছেলেদের চমৎকার সব কটন পাঞ্জাবি; মেয়েদের রুচিশীল আনস্টিচড বা রেডিমেড থ্রি-পিস রয়েছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে, ৭৫০ থেকে ১০০০ টাকায় দারুণ সব সিলেকশন পিস কূর্তি পাওয়া যাচ্ছে এই সাইটে!
শাড়ির ক্ষেত্রে ৮০০ থেকে ১৮০০ টাকা বাজেটে আপনি পাবেন চোখ জুড়ানো সব শাড়ির কালেকশন! এছাড়া ৫০০ থেকে ৭৫০ টাকায় ছেলেদের এক্সপোর্ট কোয়ালিটি জিন্স, পোলো শার্ট, ৫০০ টাকার মধ্যে বাচ্চাদের পাঞ্জাবি, টি-শার্ট, ফ্রক, ২০০ থেকে ৩৫০ টাকায় মেয়েদের স্টাইলিশ সব গহনা পাওয়া যাবে আজকেরডিল ঈদ কালেকশনে।
এছাড়া গ্রাহকদের দিচ্ছে বিকাশে মূল্য পরিশোধ করলেই নিশ্চিত ১৫% ক্যাশব্যাক! বরাবরের মতই আজকেরডিল এ গ্রাহকগণ পাচ্ছেন ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সার্ভিস।
এখন থেকে টাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, কুমিলা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ-এই নয়টি প্রধান শহরে গ্রাহকের ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি দেয়া হচ্ছে। ফলে ঈদের বৃহত্তম সময়ে এই নয়টি বড় শহরে বসবাসকারী গ্রাহকগণ আজকেরডিল থেকে তাঁদের পছন্দের μয়কৃত পণ্যটি ঘরে বসেই পাচ্ছে।
এই অনলাইন বাজারে ১২০০ এর বেশি বিক্রেতার এক লাখ ৩০ হাজারেরও বেশি পণ্য নিবন্ধিত রয়েছে।
