মাগুরার মহম্মদপুর উপজেলার নির্বাচিত ইউপি চেয়ারম্যনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যনদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহবুবর রহমান।
এ সময় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসন খান প্রমুখ।
