ফকিরহাটে ছয় ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান আলী ও মাধবী রায়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম এবং জেলা পুলিশের একটি দল। এ সময় মনিরুল স্টোর এবং সুমন স্টোর থেকে ৩৭ কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
