রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:১৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আইনুল হককে (৪৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রওশন আলী জানান, আইনুল হক সিরাজগঞ্জে ট্রেন পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।