শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:৫৭
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১০ কোটি ৪ লাখ ৫৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। বাজেট অধিবেশন প্রধান অতিথি ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) এলাকার সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।
 
বাজেটে রাজস্ব খাতে এক কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা, সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা ৫০ লাখ,  গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পে এক কোটি, সরকার প্রদত্ত বিশেষ সহায়তা ২ কোটি, বিশেষ প্রকল্পে এক কোটি এবং জলবায়ু পরিবর্তন প্রকল্পে চার কোটি টাকা আয় ধরা হয়েছে। তবে এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
 
বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর  আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক মোল্লা ছামছুল হক।