গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:১৭
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫১ কোটি  ৩৪ লাখ ৮৪ হাজার ২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। পৌরসভার সচিব তায়েব আলীর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, হিসাবরক্ষক মঞ্জুরুল হক, প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান, প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, প্যানেল মেয়র-৩ শিউলী আক্তার, কাউন্সিলর আব্দুল কাদির, মাসুদ মিয়া রতন, এমরান মুন্সী, নুরুল ইসলাম, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, মহিলা কাউন্সিলর দেলোয়ারা আক্তার, জেসমিন আক্তার গৌরীপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।
 
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৭শ ৮৫ টাকা। স্থিতি ধরা হয়েছে ২৮ লাখ ৯৫ হাজার ২৩৬ টাকা।