প্রাইম ব্যাংকের হোলসেল ব্যাংকিং এর সম্মেলন সম্প্রতি হবিগঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুল আলম খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন
০০০
ঢাকায় গ্রিন পয়েন্টের সার্ভিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টিমের সাথে উপস্থিত গ্রিন পয়েন্টের এমডি মার্কো ক্যান্ডটি, বিটজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ন্যাশনাল সেলস্ ডিরেক্টর সুজয় চ্যাটার্জি, আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি ইকবাল মাহমুদ এবং ডিরেক্টর আলী আহমেদ খান
00
বগুড়া শাখা স্থানান্তর হয়ে সম্প্রতি ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে এসবিএসি ব্যাংকের। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়জিদ শেখ, শাখার ব্যবস্থাপক ও এফভিপি মো. দেলোওয়ার হোসাইন মণ্ডল প্রমুখ
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও কাজী ওসমান আলী সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। এসময় উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক বাসেম আলী তান্তুস, ব্যাংকিং ইক্যুইটি ডিভিশনের প্রধান এম আতাউর রহমান চৌধুরী, প্রিন্সিপাল লাইন অব ফাইন্যান্সিং-আইসিডি উলান আবিলগাজীভ প্রমুখ
