ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন মা।
বৃহস্পতিবার নিজ গ্রাম থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডিত মো. মোকলেছুর রহমান হিরা (৩৫) উপজেলার জিনজিরা ইউনিয়নের হাউলি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে হিরার অত্যাচার ও অপমান সহ্য করতে না পেরে মা আমেনা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে হিরাকে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
