সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় একটি মার্কেটে বৃহস্পতিবার বিকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
কদমতলী ওভারব্রিজের পাশে আলী ম্যানশনের কামাল স্টোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
