কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ

এডিবি থেকে ১১৯ কোটি টাকা ঋণ পাচ্ছে প্রাণ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৪১

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র কাছ থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা ঋণ সহায়তা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেড। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ ও এর মাধ্যমে কৃষকদের আয় এবং দক্ষতা বাড়াতে প্রাণ গ্রুপকে এই ঋণ সহায়তা দিচ্ছে এডিবি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডিবি ও সিলভান এগ্রিকালচার এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এডিবি’র ডেপুটি ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার থেইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাইলিসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি