আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৪ জুন ২০১৬, ০৯:৫৯
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় প্রাইভেটকারের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশ জানায়, নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী প্রাইভেটকার এক ব্যক্তিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এদিকে স্থানীয় জনতা প্রাইভেটকারটি আটক করে পুলিশের কাছে জমা দেয়। 
 
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।