ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৬ মার্চ থেকে শুরু হওয়া ৭ম জাতীয় এসএমই পণ্যমেলার সময় ১দিন বাড়ানো হয়েছে। মেলাটি আগামী ২৩ মার্চ শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলবে। এসএমই ফাউন্ডেশনের পক্ষ হতে এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
