সাত হাজারে মিলবে মাইক্রোম্যাক্সের 'ক্যানভাস ফায়ার ৫'

আপডেট : ২৪ জুন ২০১৬, ১১:৪০
'ক্যানভাস ফায়ার ৫' নামের নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে মাইক্রোম্যাক্স। ভারতীয় প্রতিষ্ঠানটির যে কোনও অফলাইন স্টোর থেকে নতুন স্মার্টফোনটি কেনা যাবে। দামও বেশ সস্তা।
 
এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র‍্যাম। ১৬ জিবির ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে আরও আছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে, রিয়ার ক্যামেরা ৮ এমপি ও ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র। ২৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শম্যালো আপডেট।
 
মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে এই ফোনকে বলা হচ্ছে আপনার সেরা 'মিউজিক বাডি'। এই ফোনে রয়েছে দুটি ফ্রন্ট স্পিকার, ‘অরা থ্রিডি সাউন্ড টেকনোলজি’ সমর্থিত। সঙ্গে পাবেন ‘গানা মিউজিক সার্ভিস’-এর ছ’মাসের ফ্রি সাবস্ক্রিপশন। ভারতের বাজারে ফোনটি ৬ হাজার ১৯৯ রুপিতে পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার টাকা।