ইফতারের জরুরি অনুষঙ্গ হচ্ছে যে কোন ধরনের পানীয়। আর সেটা যদি হয় সুস্বাদু ঠাণ্ডা শরবত তাহলে তো কথাই নেই। রোজার মাসে শরবত তৈরির নানা উপাদান বাজারজাত করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। হাতের কাছের নানা সামগ্রী ব্যবহার করেও বাড়িতেই বানানো যায় নানারকম শরবত। রোজা ভাঙার পর যা হয়ে উঠতে পারে রোজাদারদের জন্য তৃষ্ণার শান্তি।
ফ্রুটস লাচ্ছি
উপকরণ: পাকা আম টুকরো করা টেবিল চামচ, লিচু টুকরো দুটি, পাকা কলা টুকরো টেবিল চামচ, আপেল টুকরো টেবিল চামচ, চিনি দুই টেবিল চামচ, ঘন দুধ কাপ, মিষ্টি দই দুই কাপ এবং বরফ কুচি পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী: প্রথমে চিনির সঙ্গে অন্যান্য ফল একটু ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে মিষ্টি দই এবং ঘন দুধ মিশিয়ে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ফ্রুটস লাচ্ছি।
মালটার জুস
উপকরণ: মালটা দুটি, বিট লবণ স্বাদ মত, চিনি সামান্য, পুদিনা পাতা দুই-তিনটি এবং পানি প্রয়োজন মতো, বরফের টুকরা আধা কাপ।
প্রস্তুত প্রণালী: প্রথমে মালটার খোসা ছাড়িয়ে নিন। শুধু ভেতরের অংশ নিন বীচি ফেলে দিয়ে তার সঙ্গে অন্যসব উপকরণ নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
ডাব-পুদিনার শরবত
উপকরণ: বড় ডাব একটি (শাঁসসহ), পুদিনা পাতা কুচি করা আধা চা চামচ, বিট লবণ সামান্য, চিনি সামান্য, ডাবের শাঁষ দুই টেবিল চামচ, বরফ টুকরো কয়েকটি।
প্রস্তুত প্রণালী: ডাবের পানির সঙ্গে অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচির সঙ্গে পরিবেশন করুন।
ম্যাঙ্গো নাট জুস
উপকরণ: পাকা আম একটি টুকরো করা, কাজুবাদাম দুই টেবিল চামচ, ঘন দুধ দুই কাপ, চিনি পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী: পাকা আম, ঘন দুধ, চিনি এবং কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশ করুন এই গরমে।
