বিকাশমান কৃষিজাত শিল্পের মধ্যে আমাদের দেশের রাবার শিল্প ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উত্পাদিত রাবার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৬৭ লাখ ডলারের রাবার রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা এক দশমিক ৫১ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ২ কোটি ৫৮ লাখ ডলারের রাবার রপ্তানি হয়েছিল।
