সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক আফতাবুজ্জামান কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের বাসিন্দা।
শুক্রবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদী পাড়ে তাকে আটক করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন প্রায় ৬০ ভরি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন পিএসসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
