পিরোজপুরের কাউখালী উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইয়াছিন হাওলাদার (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার মুক্তারকাঠী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বৌলাকান্দা গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বুধবার রাতে মাছ শিকারের কথা বলে এক প্রতিবেশী বাড়ি থেকে ডেকে নিয়ে যান ইয়াছিনকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার সকালে ইয়াসিনের লাশ পাশ্ববর্তী বৌলাকান্দা গ্রামের একটি ডোবাতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত ছোট ভাই তরিকুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। লাশের মুখ মণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।’
