পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও পার গোপালপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কদ্দুসকে (৬০) গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সাঁথিয়া পৌর কাঁচা বাজার থেকে পুলিশ মাওলানা আব্দুল কদ্দুসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত কে থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
থানার ওসি নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
