বাংলালিংক ও অ্যালকাটেলের নতুন দুই থ্রিজি স্মার্টফোন

আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:২০
ইন্টারনেট ব্যবহারের পথ খুলে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক, অ্যালকাটেল এর সঙ্গে যুক্ত হয়ে পিক্সি-ফোর (pixi 4) মডেলের সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় স্মার্টফোন বাজারে এনেছে।
 
অ্যালকাটেল বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি দেশের বাজারে বাংলালিংকের সাথে যৌথ ভাবে ‘৫ ইঞ্চির পিক্সি ফোর’ এবং ‘৬ ইঞ্চির পিক্সি ফোর’ মডেল দুইটি বাজারে এনেছে।
 
স্মার্টফোনটি বাজার মূল্যে ৫ ইঞ্চির ৫ হাজার ১৯০ ও  ৬ ইঞ্চির ৮ হাজার ১৯৯ টাকা। এই স্মার্টফোন সারাদেশে বাংলালিংক ও অ্যালকাটেল আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে।
 
বৃহস্পতিবার গুলশানে বাংলালিংক-এর হেড কোয়াটার টাইগার্স ডেন- এ ‘বাংলালিংক-অ্যালকাটেল পিক্সি ফোর’ হ্যান্ডসেটটির উদ্বোধন হয়।
 
এতে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং অ্যালকাটেল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রেজাউর রহমান রাসেল, পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত ও ইরাসেল ম্যানেজার মার্কেটিং রাহিম ইবনে মোবারক।
 
হ্যান্ডসেটের সঙ্গেই থাকছে আকর্ষণীয় বান্ডেল অফার। যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল এন্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন যাতে আছে তিন জিবি ডাটা।
 
৫ ইঞ্চির অ্যালকাটেল পিক্সি ফোর এ রয়েছে, ১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম ও ৮ গিগাবাইট রম। অ্যান্ড্রয়েড মার্শম্যালোসহ হ্যান্ডসেটটিতে ৫ ইঞ্চি ডিসপ্লে এবং ২০০০ এমএএইচ ব্যাটারি। 
 
৬ ইঞ্চির অ্যালকাটেল পিক্সি ফোর এ রয়েছে, ১.৩ গিগাহাটর্জ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম ও ৮ গিগাবাইট রম। অ্যান্ড্রয়েড ললিপপসহ হ্যান্ডসেটটিতে ৬ ইঞ্চি ডিসপ্লে এবং ২৬০০ এমএএইচ ব্যাটারি।
 
বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, আমরা আকর্ষণীয় বাংলালিংক ইন্টারনেট অফার এর সঙ্গে দুইটি সুন্দর অ্যালকাটেল স্মার্টফোন বাজারে আনতে পেরে আনন্দিত। স্মার্টফোন ও ইন্টারনেটের চাহিদ পূরনের জন্য, আমরা ঘনিষ্ঠভাবে অ্যালকাটেলের সঙ্গে কাজ করছি। আমরা আশা করি এই স্মার্টফোন আমাদের গ্রাহকদের চাহিদা পূরণের সক্ষম হবে। 
 
পরিবেশক ইরাসেল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত বলেন, আমাদের বিশ্বাস, স্মার্টফোন ব্যবহারকারীর জন্য অ্যালকাটেল পিক্সি ফোর দুইটি মডেল যুগান্তকারী উদ্ভাবণ। বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠান বিশ্বকে তাক লাগানো অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই মিলে কাজ করেছে।