কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:২৮
 
উখিয়ায় ট্রাকের ধাক্কায় ছৈয়দ আলম প্রকাশ বাঁঁশি (৩৮) নামের এক  রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত রিকশাচালক রাজাপালংয়ের বটতলী কোনার পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
 
আটক ট্রাক চালক মোহাম্মদ তৌহিদ (৪০) চট্টগ্রামের মিরহাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
 
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, উখিয়া সদর স্টেশন থেকে বটতলী যাওয়ার পথে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় পৌঁছলে টেকনাফগামী কংক্রীট ভর্তি ট্রাকটি দ্রুত এসে রিকশাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ছৈয়দ আলম নিহত হয়। তার মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।