চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিকাশ থেকে টাকা উঠানোর পর এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
নিখোঁজ ছাত্রের নাম মো. জাহিদুল ইসলাম (১৩)। তার বাবার নাম মো. শাহজাহান সরকার। তারা হাজীগঞ্জ পৌরসভাধীন পূর্ব মকিমাবাদ গ্রামের মোল্লা বাড়ির জসিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জাহিদুল হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জাহিদুলের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে তার মা তাকে মুঠোফোন থেকে বিকাশের টাকা উঠানোর জন্য দোকান পাঠায়। জাহিদুল হাজীগঞ্জ আমিন রোডের সর্দার বাড়ির সামনের মোক্তারের দোকান থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। এর পর থেকে জাহিদুলকে পাওয়া যাচ্ছে না।
