নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ জুন ২০১৬, ২০:৩৮
 
পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের কালিয়ায় ফরিদ শেখ (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফরিদ জেলার কালিয়া থানার সীতারামপুর গ্রামের আনছার আলী শেখের পুত্র। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কালিয়া ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক সালাম শেখকে ছোরাসহ আটক করে পুলিশে দিয়েছে।
 
পুলিশ জানায়, জেলার কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের আনছার আলী শেখের ছেলে ফরিদ শেখের সাথে একই থানার বেন্দারচর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে সালাম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় ফরিদ কালিয়া ডাকবাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় সালাম তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয়রা রক্তমাখা ছোরাসহ সালামকে আটক করে পুলিশে দেয়।
 
কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকল্যান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সালামকে আটক করা হয়েছে।