সিদ্ধিরগঞ্জে একটি তেলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় ওই দুর্ঘটনার পর দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের হয়। নিহতরা হলেন, সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফউল্লাহ জানান, নয়াআটি এলাকাতে শাহআলম ফ্লোটিং পাম্প নামের একটি ভাসমান ট্যাংক ছিল শীতলক্ষ্যা নদীতে। শুক্রবার বিকেলে শ্রমিকেরা ওই ট্যাংক পরিস্কার করার সময়ে সাব্বির ও নয়ন পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান।
