চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৮০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শনিবার সকাল ছয়টার দিকে থানা এলাকার নাজির আহমেদ সড়কের ঈদগাঁও এলাকায় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকালে সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কাশেম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
