সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০১৬, ১২:২৩
 
সাভারে শাহিনুর (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বাবুল মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত ওই গৃহবধূর স্বামীর নাম মুকুল মিয়া। তিনি একজন রিকশা চালক। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ।
 
জানা যায়, রাতে দক্ষিণ রাজাশন নিজ ভাড়া বাড়ির একটি কক্ষে গৃহবধূ শাহিনুরের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।