ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত. চন্দ্র দে (২১) জেলা শহরের গোলপুকুরপাড় এলাকার রবি চন্দ্র দের ছেলে।
শুক্রবার রাতে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে শহরের দুর্গাবাড়ি মন্দির এলাকা থেকে প্রান্তকে১৫টি ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর থানায় আনা হলে তিনি অসুস্থ বোধ করেন। পরে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রান্ত একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা ছিল। এর আগে মাদক সেবন ও বিক্রির অভিযোগে একাধিকবার তাকে আটক করা হয়েছে।
