রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সাহাবুদ্দিন শান্ত রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের লেবু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বিনোদপুরের ধরমপুর এলাকার হাসানুজ্জামান ইলিয়ানের ছেলে।
স্থানীয়রা জানায়, ‘শান্তর বাসায় তার এক বান্ধবী বেড়াতে আসে। ইফতার শেষে বান্ধবীকে বাসায় পৌঁছিয়ে দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় কে বা কারা পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি রামেকের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
