পাবনায় গ্রেনেডসহ আটক ১

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৪:১৮
পাবনা শহরে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দেশে তৈরি তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
শহরের রামচন্দ্রপুর এলাকায় নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে মানিক হাসান বাবুকে আটক করা হয়।  
 
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বলেন, নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
ওই সময় বাবুর হেফাজতে থাকা দেশে তৈরি তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে গ্রেনেডগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
 
বাবু সক্রিয় জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। তবে তার ব্যাপারে বিস্তারিত জানানো হয় নি।