সাতক্ষীরায় ৬ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৫:১৯
সাতক্ষীরায় চালকের বসার স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয় হাজার পিস ইয়াবাসহ ইবাদুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে। ইবাদুল সদর উপজেলার দারবাস্তিয়া গ্রামের মোমিন আলীর ছেলে।
 
শুক্রবার দিবাগত মধ্য রাতে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসার মাই চম্পার দরগাহ মোড় থেকে তাকে আটক করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বিষায়টি নিশ্চিত করেছেন।