সাতক্ষীরা শহরের লাবসা এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার ট্রাকটিও জব্দ করা হয়। আটক ইবাদুল ইসলাম (৩০)সদর উপজেলার দারবাস্তিয়া গ্রামের মোমিন আলীর ছেলে।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা ইউনিয়নের মাই চম্পার দরগাহ মোড় থেকে তাকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
