হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুতাংয়ে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে সুতাং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন (২৭) সদর উপজেলার লস্করপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, শনিবার শায়েস্তাগঞ্জ থেকে বালু বোঝাই করে ট্রাক্টর নিয়ে সাদ্দাম অলিপুরের দিকে রওনা হন। সুতাং ব্রিজের কাছে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান।
