মোবাইল অ্যাপেও লাইভস্ট্রিমিং যোগ করলো ইউটিউব

আপডেট : ২৫ জুন ২০১৬, ২০:৪৩
মোবাইল ফোন অ্যাপে লাইভ স্ট্রিমিং সুবিধা যোগ করছে ইউটিউব। ইউটিউবের প্রতিদ্বন্দ্বী লাইভ-স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ এবং ফেসবুক লাইভের মতোই দর্শকরা এতে লাইভ কমেন্ট করতে পারবেন। 
 
তবে এতে ইমোজি বা অন্যান্য বিশেষ 'রিঅ্যাকশন' সুবিধা আপাতত থাকছে না। ইউটিউব জানায়, ২০১১ সাল থেকেই তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং ফিচার চালু থাকলেও, তা ইউটিউব অ্যাপটিতে অনুপস্থিত ছিল। এ ছাড়াও ইউটিউবের নিজস্ব কাঠামোর বাইরের যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে এটি দ্রুততর ও বেশি নির্ভরযোগ্য হতে যাচ্ছে বলেও মন্তব্য করে প্রতিষ্ঠানটি।
 
ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেরিস্কোপ এবং ফেসবুকের মতো ইউটিউবের কোনো সামাজিক প্লাটফর্ম না থাকলেও এ প্রতিষ্ঠানটির সব শিল্পী ও ভিডিও নির্মাতা এবং দর্শকদের কাছে তাদের পৌঁছে দেওয়ার ক্ষমতার কারণে এখনও পর্যন্ত জনপ্রিয়তায় অনেকটা শীর্ষেই আছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডার।