স্মার্ট দুনিয়ার স্মার্ট চয়েস স্মার্টফোন। পথে-ঘাটে, বাড়ি-অফিসে সর্বত্রই এর বিচরণ। কিন্তু স্মার্টফোনের স্মার্ট ব্যবহার ক'জনই বা জানেন? কত জনই বা বোঝেন ঠিক-ভুলের সঠিক তথ্য। প্রত্যেকেই কম-বেশি কিছু না কিছু ভুল করে বসেন। যেমন-
১) বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেই সিকিউরিটি সফটওয়্যার নিয়ে উদাসীনতা দেখা যায়। কাজ তো চলছে, এই মনোভাবই অনেকে পোষণ করেন। কিন্তু এতেই স্মার্টফোনের সবচেয়ে বেশি ক্ষতি হয়।
২) স্মার্টফোনের আপডেটের মেসেজ আসলেই সঙ্গে সঙ্গে তা করে নেওয়া উচিত। না হলে ফোন তো স্লো হয়ে যায়, ডিভাইসেও নানা সমস্যা দেখা দেয়। কিন্তু এই ব্যাপারটাতে গুরুত্বই দিতে চান না কেউ!
৩) অনেকেই ফোনের লক সিস্টেম-এ পিন বা পাসওয়ার্ড ব্যবহার করেন না। কিন্তু খুব বেশি সোয়াইপ করলে ফোন স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়।
৪) জেল ব্রেক বা রুটিং করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। প্রত্যেক স্মার্টফোনের অ্যাপ ডাউনলোড করার নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন।
৫) নিজের মোবাইল ডেটা বাঁচিয়ে ইন্টারনেট সার্ফিং কে না করতে চায়? তাই অনেকের মধ্যেই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার প্রবণতা দেখা যায়। কিন্তু এই বিনামূল্যের ওয়াই-ফাই থেকেই আপনার স্মার্টফোনে আধিপত্য বিস্তার করতে পারে হ্যাকাররা।
৬) যে কোনও কম্পিউটারে মোবাইল ফোনের ডেটা ক্যাবল ঢোকানোর অভ্যাস ছাড়ুন। এতে ভয়ঙ্কর ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার মোবাইলে।
ছোট ছোট ভুল বড় মাশুলের কারণ হতে পারে। তাই আগে থেকে সাবধান হন। আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখুন।
