ঝিনাইদহে নিখোঁজের পাঁচদিন পর খোকন দাস নামের এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামের মাঠের আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২২ জুন সন্ধ্যায় খোকন দাস তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আজ সকালে মোল্লাকোয়া গ্রামের কৃষকেরা আঁখ ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজনরা লাশটি খোকন দাস বলে শনাক্ত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
খোকন দাস কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যাম দাসের ছেলে।
