ময়মনসিংহ ও জামালপুরে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৩:২৯
 
ময়মনসিংহের মুক্তাগাছা-২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহ ও জামালাপুর থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ও বিকালে অভিযান পরিচালিত হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম (৪০) এবং মো. নুরুল আমিন (২৮)। 
 
মুক্তাগাছা-২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি ইব্রাহীম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জামালপুর জেলার নান্দিনা বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ পিস ইয়াবাসহ মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আজমতপুর এলাকা থেকে ৫পিস ইয়াবাসহ মো. নুরুল আমিনকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী ও জামালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।