ব্রেক্সিট নিয়ে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে ব্রিটেন জুরে। আর তারই মধ্যে এল আরো এক বড় ধরণের ধাক্কার খবর। লেবার পার্টির ছায়া মন্ত্রীসভার 'অর্ধেক' নেতারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলে জানালো বিবিসি।
বিবিসি তার ব্রেকিং নিউজে জানায়, ছায়া মন্ত্রীসভার অর্ধেকেরও বেশি মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, লেবার পার্টির প্রধান জেরমি করবিন পদত্যাগ না করলে তারা সবাই পদত্যাগ করবে।
ইউরোপীয়ান ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ব্রেক্সিট নির্বাচনে 'নিষ্প্রভ' থাকায় তারা বিরুদ্ধে অবস্থান নিয়েছে লেবার পার্টির নেতারা। এর আগে লেবার পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেন লেবার পার্টির প্রধান জেরমি। দলটির পক্ষ থেকে বলা হয়, পার্টি প্রধান তার ছায়া পররাষ্ট্রমন্ত্রী ওপন আস্থা হারিয়ে ফেলেছেন। বিবিসি।
