কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। রবিবার সকাল সাড়ে ১১ টায় হ্নীলা ইউনিয়নে জাদিমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসব তথ্য জানিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ। তিনি জানান, রবিবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে হ্নীলা ইউনিয়নে জাদিমুড়া গ্রামের নাফনদী সীমান্ত দিয়ে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের খবর পেয়ে দমদমিয়ার বিওপির সুবেদার মিনহাজের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগ থেকে ৫৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরবর্তিতে উধ্বর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
