ক্যাপশন নিউজ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:২০

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা চাই জিয়ানবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বিশ্বের ৭ বিলিয়নেরও বেশি ইউনিয়নপে কার্ড সিটি ব্যাংকের অধীনে থাকা পয়েন্ট অব সেলস (পিওএস) নেটওয়ার্কে ব্যবহার করা যাবে

০০০০

গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রেড অ্যাসেটসের মধ্যে অনলাইনভিত্তিক বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়। ব্যাংকের   ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম-এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম ও ট্রেড অ্যাসেটসের এক্সিকিউটিভ ডাইরেক্টর আজিজুন্নেসা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

০০০০

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ভূলতা শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং রাবেত আল-হাসান, শপিং সেন্টারের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ ঈসমাইল হোসাইন প্রমুখ

০০০০

চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের ব্র্যান্ড এম্বেসেডর হলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য ইমরুল কায়েস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইমরুলের হাতে চুক্তিপত্র তুলে দেন কোম্পানির পরিচালক রাহিল আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির জিএম এ.কে আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন