সংগীতের নতুন অ্যাপস ‘গানবক্স’

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৭:০৫
দীর্ঘদিন ধরেই বাংলাদেশি মোবাইল কোম্পানিদের সাথে মোবাইল কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করে আসছে অ্যাডবক্স বাংলাদেশ লি.। এবার প্রতিষ্ঠানটি সরাসরি গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে।
 
অ্যাডবক্স-এর জনপ্রিয় মিউজিক অ্যাপ ‘গানবক্স’ এর মাধ্যমে ঈদ উপলক্ষে প্রকাশ হলো ২০টি একক ও মিশ্র গানের অ্যালবাম। যার মাধ্যমে এখন থেকে শ্রোতারা প্রিয় শিল্পীদের নতুন নতুন অসংখ্য গান শুনতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে।
 
শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডের থার্টি থ্রি রেস্তোরাঁয় অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন প্রায় অর্ধ শতাধিক কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকবি। তাদের মধ্যে অন্যতম হলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডবক্স এর সিইও শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির), পরিচালক, গাজী শওকত হায়াত, ম্যানেজার মাহবুব মুক্তাদির এবং কনসালটেন্ট-কণ্ঠশিল্পী তৌসিফ।
 
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম (সামির) বলেন, বাংলাদেশের এন্টারটেইনমেন্ট বিভাগের রুচি এবং পরিবেশনায় গত কয়েক বছর যাবত একটু ভিন্ন রকম দাঁড়িয়েছে। অর্থাৎ বিনোদন মানেই এখন অনলাইন কেন্দ্রিক প্রায় সব কিছু। সেই প্রেক্ষিতে দেশীয় সংগীত এবং শিল্পীদের একটি নতুন সুযোগ এবং এক্সপার্ট গাইডলাইন দেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বাংলাদেশের সংগীতপ্রেমীদেরকে আরও ভালো কোয়ালিটির মিউজিক দিতে চাই ডিজিটাল মাধ্যমে। আমরা একটি প্লাটফর্ম তৈরির প্রথম ধাপ পার করছি, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি তরুণ ট্যালেন্টেড আর্টিস্টদেরকে সুযোগ করে দেয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের মাধ্যমেই সফলতার পথে এগিয়ে যাবে। এর জন্য চাই আপনাদের সবার সহযোগিতা।
 
গানবক্সের কনসালটেন্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, দেশীয় সংগীত বিকাশের লক্ষ্যে কাজ করার জন্য গানবক্স বদ্ধপরিকর। আমাদের ইচ্ছে এই প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের জন্য একটি আদর্শ মিউজিক অ্যাপ এবং প্ল্যাটফর্ম উপহার দেওয়া। আমাদের অ্যাপ থেকে আপাতত ফ্রি গান শুনতে গুগল প্লেস্টোরে গিয়ে গানবক্স অ্যাপটি ডাউনলোড করুন এখনই। দেখুন আপনাদের পছন্দের কথা ভেবে আমাদের কত রকমের গানের ডালি সাজিয়ে রেখেছি। বাংলা গান শুনুন, গানবক্স-এর সঙ্গেই থাকুন।’ 
 
ঈদ আয়োজনে থাকছেন অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, ইবরার টিপু, বাপ্পা মজুমদার, সাবা তানি, জুয়েল মাহমুদ, জয় শাহরিয়ার, তৌসিফ, ন্যান্সি, সালমা, কিশোর, সাজু, এলিটা, নউমি, কাজী শুভ, পলাশ, সাগর, শারিদ বেলাল, অনন্যা, এসএম তুষার, নদী, মেহেদী, শাহেদ, রেজওয়ান শেখ, স্বরলিপি, লুইপা, পলক হাসান, জান্নাত পুষ্প, মোহনা, আরিফসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী-সুরকারের একক ও মিশ্র অ্যালবাম।