ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৮:১৫
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার মুক্তারবস্তি গ্রামে গোসলের করতে গিয়ে দুই শিশু মারা গেছে। 
 
তারা হলো মুক্তারবস্তি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)। বরিবার বিকেলে ওই গ্রামের শিমুলপাড়ার একটি পুকুরে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের ৪ ছাত্র-ছাত্রী শিমুলপাড়ার একটি পুকুরের পাশে বই রেখে গোসল করতে থাকে। এ সময় রাজু ও মেরিনা বেগম পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।